× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:৫৩ পিএম

ম্যাজিস্ট্রেট দেখে ড্রেজার রেখে পালিয়ে গেলেন মাটি উত্তোলনকারীরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:৫৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বনগজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।

আদালত দেখে লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করা যায়নি। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আদালত পরিচালনার সময় থানা পুলিশ সার্বিকভাবে সহায়তা করে।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর আসে বনগজ এলাকায় তিতাস নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এমন খবরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি বলেন, আদালতের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করা যায়নি। এ সময় দুটি ড্রেজার মেশিন বিনষ্ট এবং প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি কাটার কোনো সুযোগ নেই। নদী রক্ষায় জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!