ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

র‌্যাব সদস্যদের ওপর হামলা, দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৬, ১১:৫৭ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাবের তিন সদস্য।

অভিযোগ উঠেছে, কুখ্যাত ডাকাত চোরা শফিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের আহত করে একটি বাড়িতে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

রোববার বিকেলে রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে র‌্যাবের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ, চোরা শফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন ও আধিপত্য বিস্তার করে আসছে।