চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাইপাস মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) উপজেলার মডার্ন হাসপাতালের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হলে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।


