× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৯:৪৫ পিএম

খাতুনগঞ্জে নিত্যপণ্যের কৃত্রিম সংকট ঠেকাতে কোস্ট গার্ডের যৌথ অভিযান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৯:৪৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের খাতুনগঞ্জে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খাতুনগঞ্জ এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একাধিক প্রতিষ্ঠানে পণ্যের অতিরিক্ত মূল্য আদায়, মূল্য তালিকা হালনাগাদ না রাখা, খাদ্যদ্রব্যের সঙ্গে অবৈধ রাসায়নিক সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং খোলা বোতলে ভোজ্য তেল পরিমাণের তুলনায় কম দেওয়া- এ ধরনের নানা অনিয়ম ধরা পড়ে।

পরবর্তীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালকের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!