× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৯:৫৪ পিএম

মরহুম এমতাজুল হক চৌধুরী সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৯:৫৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব মরহুম এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা গত শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়। বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল আহাদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুম এমতাজুল হক চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘স্মরণপত্রের’ মোড়ক উন্মোচন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে মরহুম এমতাজুল হক চৌধুরীর সুযোগ্য পুত্র ও কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর হাতে এমতাজুল হক চৌধুরীর প্রোট্রেইট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন- এমতাজুল হক চৌধুরী তরুণ বয়সেই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন। তিনি বাঁশখালী ডিগ্রি কলেজ ও কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে বাঁশখালীর শিক্ষাখাতকে আলোকিত করেছেন। তিনি স্বাধীনতা পূর্ব সময়ে কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে সমাজসেবায় ভূমিকা রাখেন। তার জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সংবর্ধনা আয়োজন কমিটির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন।

অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ এওয়াইএমডি জাফর, ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. ফররুখ আহমদ, বাংলাদেশ বিশ্বিবদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, এনেসথেসিস্ট ও সংগঠনের সদস্য সচিব ডা. রশিদ আহমেদ, স্মরণসভা আয়োজন কমিটির সদস্য সচিব মনিরুল আলম আজাদ, সমাজসেবী নুরুল আলম, শিক্ষানুরাগী মুজিবুর রহমান, সমাজচিন্তক আবু জাহের চৌধুরী, রাজনীতিবিদ সাখাওয়াত জামাল দুলাল, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান, রাজনীতিবিদ ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি ও জেলা পিপি এড. মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাকের হোসেন, ফোরামের অর্থ সম্পাদক অজিত কুমার দাশ, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সি. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, ব্যাংকার আবদুল মান্নান, কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন, কালীপুর নাসেরা খাতুন আরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন, স্মরণপত্রের সম্পাদক বশির উদ্দিন আহমেদ কনক ও সহসম্পাদক নাফিজ মিনহাজ, সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী, আয়কর আইনজীবী লায়ন শেখর দত্ত, বাবু বিধান ভট্টাচার্য, নারী উদ্যোক্তা সুবর্ণা দে,  বাংলাদেশ শিপিং করপোরেশনের জেনারেল ম্যানেজার মেরিন চিফ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী, জি ৯৮ কমপ্লেক্সের চেয়ারম্যান ক্যাপ্টেন নূর মোহাম্মদ, ব্যাংকার সাব্বির ওসমানী, এপিপি এড. নাসির উদ্দিন, ডা. আসিফুল হক, মোহাম্মদ আইয়ুব, আবু ওবাইদা আরাফাত, মোহাম্মদ শোয়াইব, এনামুল হকসহ বাঁশখালীর বিভিন্ন রাজনীতিবিদ, পেশাজীবী ও সমাজসেবী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নিজ অর্থায়নে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখায় শফিকুল আলম নিজামকে এবং জাতির আত্মজাগরণে সাহিত্যক্ষেত্রে অনন্য অবদান রাখায় অঞ্জন কুমার দাশকে সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!