ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদা না দিলে সাংবাদিককে গুলি করার হুমকি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এক সাংবাদিককে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক বিপ্লব দে পার্থ।

বিপ্লব দে বাংলা টিভির চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক। অভিযোগে বলা হয়, শনিবার (৯ মে) বিকেলে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মোবারক হোসেন ওরফে ইমন পরিচয়ে তাকে ফোন করে ৫০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে গুলি করার হুমকি দেওয়া হয়। পরে হোয়াটসঅ্যাপে অডিও বার্তাও পাঠানো হয়।

কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, ফটিকছড়ির বাসিন্দা মোবারক হোসেন ‘বড় সাজ্জাদ’ বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুন, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি ও মোহাম্মদ রায়হান চট্টগ্রামে ওই বাহিনীর কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে পুলিশের দাবি।