× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৮:৪৫ পিএম

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৮:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নরেন ধর (৩৮)। পুলিশ জানিয়েছে, তিনি ভারতীয় নাগরিক এবং সহকারী হাইকমিশনের সহকারী সিকিউরিটি (প্রটোকল) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৯ মে) বেলা পৌনে ১১টার দিকে নগরীর খুলশী এলাকাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ (মিডিয়া ও জনসংযোগ) জানান, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী সিকিউরিটি (প্রটোকল) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভারতীয় নাগরিক। খবর পেয়ে খুলশি থানা পুলিশ বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!