× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৬:০৬ পিএম

চট্টগ্রামে ‘বিএনপিপন্থি’ আইনজীবীদের হামলায় আহত ২ সাংবাদিক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৬:০৬ পিএম

আহত ২ সাংবাদিক। ছবি : রূপালী বাংলাদেশ

আহত ২ সাংবাদিক। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে চ্যানেল ওয়ানের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলা বিএনপিপন্থি আইনজীবীরা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে আইনজীবী এনেক্স ভবনের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন—চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনওয়াজ রিটন ও ক্যামেরাপারসন অমিত দাশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতরে লাইভ সম্প্রচার করার সময় তাদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, বিএনপিপন্থি আইনজীবীরা এ হামলা চালান।

জানা যায়, নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগেই জামায়াত সমর্থিত প্রার্থীরা নির্বাচন বয়কট করেন। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও নির্বাচনে অংশ নিতে পারেননি। ফলে সকাল থেকেই একতরফা ভোটগ্রহণ চলছিল।

এদিকে, টেলিভিশনের লাইভে একতরফা ভোটের বিষয়টি প্রচার করা হচ্ছে—এমন সন্দেহে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহত সাংবাদিক শাহনওয়াজ রিটন বলেন, ‘নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আমি ভোটকেন্দ্র থেকে লাইভ করছিলাম। এ সময় বিএনপিপন্থি পরিচয়ে কয়েকজন আইনজীবী আমাদের দিকে তেড়ে আসেন। কথা কাটাকাটির একপর্যায়ে ৮-১০ জন মিলে আমাকে ও ক্যামেরাপারসন অমিত দাশকে মারধর করেন।’

পরে তাদের ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলেও জানান তিনি।

Link copied!