ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১২:১০ পিএম
চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে সিএনবি পাড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পৌরসভার সাধারণ নাগরিকরা যেন ডেঙ্গু ও মশাবাহিত রোগে আক্রান্ত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।