ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুঃসংবাদ পেলেন বিএনপির দুই নেতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৭:৩১ পিএম
বহিষ্কৃত বিএনপির দুই নেতা।

বিএনপির দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে চুয়াডাঙ্গায় দুইজন গুরুত্বপূর্ণ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) জেলা সভাপতি মাহমুদ হাসান খান বাবু  ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন- আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু ও দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শৃঙ্খলাভঙ্গ এবং বিভিন্ন দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (১৮ মার্চ) থেকে উল্লিখিত দুই নেতাকে তাদের স্ব-স্ব দলীয় পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু বলেন, দল থেকে তাদেরকে বার বার সতর্ক করার পরেও তারা দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছে। যার ফলশ্রুতীতে এই আদেশ এসেছে।