ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মহেশখালীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:০১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও টেকনাফ এবং নৌবাহিনীর সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা উত্তর মুহুরি ঘোনা এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে, আভিযানিক দল উক্ত আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’