× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:০৪ এএম

লিকেজ নিয়ন্ত্রণে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিস সদস্যরা

কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:০৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের কলাতলী আদর্শ গ্রামে একটি নতুন এলপিজি গ্যাস পাম্পে গ্যাস লিকেজের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাম্পটিতে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে আগুনের ঝুঁকি এড়াতে পাম্পের গ্যাস ট্যাংকির গ্যাস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে ১০টার পর পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া সেনাবাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করছে।

আগুনের ঝুঁকি বিবেচনায় পুরো এলাকায় মাইকিং করে ধূমপান, আগুন জ্বালানো কিংবা চুলা ব্যবহার না করার জন্য সতর্ক করা হচ্ছে।

লিকেজ হওয়া গ্যাস নিয়ন্ত্রণে কাজ করার সময় কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রূপালী বাংলাদেশ

Link copied!