× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১০:৫১ পিএম

যাচ্ছে সিমেন্ট আসছে মাদক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১০:৫১ পিএম

যাচ্ছে সিমেন্ট আসছে মাদক। কোস্ট গার্ডের হাতে পাচারকারী ধরা। ছবি- সংগৃহীত

যাচ্ছে সিমেন্ট আসছে মাদক। কোস্ট গার্ডের হাতে পাচারকারী ধরা। ছবি- সংগৃহীত

মিয়ানমার হতে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (০১ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার সকাল ৭টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অপেক্ষমাণ ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৫০০ বস্তা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ২টি বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট সদরঘাট নৌ থানায় এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, চোরাচালানরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!