× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৪:০০ পিএম

কৃষি জমি থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৪:০০ পিএম

কৃষি জমিতে পাওয়া গেল  অবিস্ফোরিত মর্টার শেল। ছবি : রূপালী বাংলাদেশ

কৃষি জমিতে পাওয়া গেল অবিস্ফোরিত মর্টার শেল। ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষিজমিতে মাটি কাটার সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকার বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ টিমের সহযোগিতায় নিরাপদে সেটি ধ্বংস করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বিভাগের বোম ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক (নিঃ) মোদাচ্ছের কায়সার, পিপিএমের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল চৌদ্দগ্রাম থানার এসআই সানাউল্লাহসহ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করেন। পরে ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকার একটি খালি জমির নিচু স্থানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি ধ্বংস করা হয়।

বিশেষজ্ঞ টিম জানায়, মর্টার শেলটি বহু পুরোনো হলেও এখনও সক্রিয় অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশ্ববর্তী উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় মজিদ চেয়ারম্যান বাড়ির সংলগ্ন কৃষিজমিতে মাটি কাটার সময় পাশের পূর্ব কাশিপুর গ্রামের আবদুল লতিফ নামের এক ব্যক্তি বোমা সদৃশ বস্তুটি দেখতে পান। পরে তিনি বিষয়টি চৌদ্দগ্রাম থানাকে অবহিত করেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তুটি মর্টার শেল হিসেবে শনাক্ত করেন। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়। 

চৌদ্দগ্রাম থানার ওসি আবু মোহাম্মদ কায়সার হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি শনাক্ত করেন। পরে ঢাকার বোম ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় সফলভাবে এটি ধ্বংস করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!