× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৭:৩৪ পিএম

অস্ত্রধারীদের তাণ্ডবে চৌদ্দগ্রামে শতবর্ষী রাস্তা বিলীন, গৃহবন্দি একাধিক পরিবার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৭:৩৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শত বছরের পুরোনো একটি সরকারি রাস্তা কেটে বিলীন করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। এতে অন্তত ৫-৬টি পরিবার কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে এবং পার্শ্ববর্তী মসজিদে যাতায়াতের পথও বন্ধ হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে। অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্র হাতে অবস্থান নিয়ে অভিযুক্তরা চাষাবাদের ট্রাক্টর দিয়ে রাস্তা কেটে ফেলেন। এ সময় ভুক্তভোগীরা ভয়ে কোনো ধরনের বাধা দিতে পারেননি।

এ ঘটনায় অভিযুক্ত রিফাত—যিনি স্থানীয় মফিজুর রহমানের নাতি ও লোকমানের ছেলে—অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকার একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সংবাদকর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে অভিযুক্ত লোকমান ও তার সহযোগীরা তাদের ওপরও চড়াও হন।

জানা গেছে, সাতঘড়িয়া মৌজার বিএস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৩২৭ দাগের জমি সরকারি রাস্তা শ্রেণির অন্তর্ভুক্ত। সিএস ও আরএস জরিপেও জমিটি রাস্তা হিসেবে লিপিবদ্ধ রয়েছে। প্রায় ৭৩ শতক জমির মধ্যে অন্তত ৭-৮ শতকজুড়ে শত বছরেরও বেশি সময় ধরে এই রাস্তা ব্যবহার হয়ে আসছে।

স্থানীয়দের মতে, এই রাস্তা দিয়েই গ্রামের কয়েকটি পরিবারের সদস্যরা দৈনন্দিন চলাচল করতেন এবং পাশের মসজিদে নামাজ আদায় করতেন।

ভুক্তভোগী আইয়ুব আলী জানান, এর আগেও প্রশাসন এসে রাস্তাটি উদ্ধার করে আমাদের বুঝিয়ে দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার অস্ত্রের মুখে ট্রাক্টর দিয়ে আবারও রাস্তা নষ্ট করে ফেলা হয়েছে। এখন আমাদের চলাচলের কোনো পথ নেই।

অভিযোগ রয়েছে, ২০১৫-১৬ সাল থেকে মফিজুর রহমানের ছেলেরা রাস্তাটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। একপর্যায়ে তারা রাস্তার জমি পাশের নাল শ্রেণির জমির সঙ্গে একীভূত করে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীরা কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিআর ৪৬৬/২০২৫ নম্বর মামলা দায়ের করেন।

মামলার তদন্তে ২০২৫ সালের ২ জুলাই তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা সরেজমিনে গিয়ে জমিটি সরকারি রাস্তা হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন দাখিল করেন এবং স্থানীয়দের উপস্থিতিতে রাস্তার চিহ্ন পুনরুদ্ধার করেন। এ ছাড়া থানার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালামও তার প্রতিবেদনে উক্ত দাগে সরকারি রাস্তার অস্তিত্ব নিশ্চিত করেন।

অভিযুক্ত মোস্তফা দাবি করেন, ‘বিরোধীয় স্থানে বহু আগে রাস্তা ছিল, পরে অন্যপাশ দিয়ে নতুন রাস্তা করা হয়। বর্তমানে জমিটি আমাদের দখলে রয়েছে। আইয়ুব গং এককভাবে সুবিধা নিতে চাইছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন বলেন, ‘সরকারি রাস্তা কেটে ফেলার বিষয়টি জেনেছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, অবিলম্বে দখলমুক্ত করে রাস্তাটি পুনরুদ্ধার না করলে ভুক্তভোগী পরিবারগুলো চরম দুর্ভোগে পড়বে।

Link copied!