ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৫:৫৬ এএম
প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচংয়ে মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে মাহি নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার (১৭ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালর বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের মতে, মাহির শরীরের ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে বুধবার (১৩ মে) সকালে বুড়িচং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জহির নামে এক ব্যক্তি মাহির শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাহিকে উদ্ধার করে প্রথমে কুমিল্লায় এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের টাকার ভাগাভাগি নিয়ে মাহি ও জহিরের মধ্যে বিরোধ চলছিল।

এ ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। তবে প্রধান অভিযুক্ত জহির এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।