ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পুকুরে মিলল নারীর মরদেহ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০২:০১ পিএম
ধামরাই উপজেলা দপ্তরের পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকার ধামরাই উপজেলা দপ্তরের পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ধামরাই ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি পুকুরের পানি থেকে উদ্ধার করে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করা হলেও পরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত নারীর নাম রিনা সরকার (৫০)। তিনি ধামরাই পৌরসভার পূর্ব কায়েকপাড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম জিতেন্দ্র সরকার।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন খান। উদ্ধারের পর মরদেহটি আইনানুগ প্রক্রিয়ার জন্য ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।