ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাতভর অভিযানে হাকিমপুরে আটক ৯

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পৃথক মাদক মামলা ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। 

বুধবার (১৩ মে) সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- রশিদুল ইসলাম (৩২), মোফাজ্জল হোসেন (৪৭), মাহাবুব আলম (৪৯), শাহিনুর ইসলাম (২৫), কাওসার হোসেন (৪২) ও দীপক সিং (২৮)।

এ ছাড়া হাকিমপুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রাহুল (২২) নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোস্তাক আহমেদ (৫২) এবং একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাখাওয়াত হোসেন ওরফে শওকতকেও (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে গ্রেপ্তার সব আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’