ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনাগাজীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:১৯ এএম
সোনাগাজী ম্যাপ

ফেনীর সোনাগাজীতে একটি বসতঘরের শয়নকক্ষ থেকে সানজিদা তাবাসসুম মীম (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা তাবাসসুম মীম ওই এলাকার শহীদ উল্যাহ মাস্টারের মেয়ে। তিনি বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সানজিদা নিজ বসতঘরের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।