ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় তেল সরবরাহে কারচুপি, পাম্প মালিককে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:১৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভোক্তা পর্যায়ে তেলের সরবরাহে কারচুপি করার অভিযোগে পাম্প মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমনি হালদার।

ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা গেছে, ভোক্তা পর্যায়ে পাম্প থেকে তেলের সরবরাহে কারচুপি করার অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় পাম্প মালিক জাকরি হোসনকে পেট্রোলিয়াম আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমনি হালদার বলেন, ‘তেলের ঘাটতির কারণে মানুষ পেট্রোল, অকটেন ও ডিজেল তেল পাম্পে ভরে নিচ্ছে। সেই সুযোগে পাম্প মালিক জাকরি হোসন পরিমাপে কারচুপি করছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে জরিমানা করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি ও পরিমাপে কারচুপি প্রতিরোধে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।’