গোপালগঞ্জ সদরের করপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলমাস হোসেনসহ দুজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী ও তার লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (৫ মে) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
আহত সাবেক ইউপি চেয়ারম্যান আলমাস হোসেন জানান, সাবেক স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে তার পরিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাকে বেশ কয়েকবার হুমকিও দেওয়া হয়। মঙ্গলবার রাতে সদর থানা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় খেলনা ব্রিজের কাছে পৌঁছালে সাবেক স্ত্রী সেলিনা বেগমের লোকজন তার পথ গতিরোধ করে মারধর এবং একপর্যায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এ সময় তার চাচাতো ভাই রিয়াজ মোল্লা ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


