ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারীর সঙ্গে পাম্প অপারেটরের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার পানি শাখার পাম্প অপারেটর জামাল শেখের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

গত ৫ দিন আগে ‘Suvo Da’ নামের ফেসবুক আইডি থেকে ৭ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। তারপর থেকেই এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে জামাল শেখের দাবি ভিডিওটি ২০২২ সালের।

নাম প্রকাশে না করার শর্তে পৌরসভার এক কর্মচারী জানান, Suvo Da নামের আইডি থেকে ভিডিওটি পোস্ট করার পর মূহুর্তেই তা এলাকায় ছড়িয়ে যায়। পরে ঐ আইডি থেকে ভিডিওটি ডিলিট দিলেও অনেকে সংরক্ষণ করে রেখে দেয়। আর এলাকায় বিষয়টি আলোচনা-সমালোচনা‌ চলতে থাকে। তখন থেকে আজ ২০ মে পর্যন্ত কর্মস্থলে নামমাত্র হাজিরা দিয়ে ভিডিওর বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্ন নেতাদের পিছে দৌড়াদৌড়ি করছেন পানি শাখার পাম্প অপারেটর জামাল শেখ। 

এ বিষয়ে জানতে ভিডিওতে থাকা মহিলার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে মহিলার ভাই পরিচয়ে সুজন নামের এক ব্যক্তি বলেন, পৌরসভার পানি শাখার পাম্প অপারেটর জামাল শেখ (বি জামাল) চাকরি দেওয়ার কথা বোনের কাছ থেকে ১০-১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আর চাকরির প্রলোভন দেখিয়ে একাধিকবার অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন। বিষয়টি বোনের প্রবাসী স্বামী জানতে পেরে তাকে ডিভোর্স দিয়েছে। জামালের জন্য তার সংসার ভাঙলো, আর টাকাও ফেরত পেল না। শীঘ্রই এ ব্যাপারে মামলা করবেন বলেও জানান তিনি।

তবে পাম্প অপারেটর জামাল শেখ উল্টো অভিযোগ করে বলেন, ভিডিওর ঘটনাটি ২০২২ সালের। মহিলাটি নিজে ভিডিও ধারণ করে আমাকে ব্লাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে তিনি অন্য কারো সাথে বিয়ে করে সংসার করছেন বলেও দাবি করেন জামাল।

টুঙ্গিপাড়া পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, ভিডিওটি আমার নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, এ বিষয়ে এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।