জামালপুরের বকশীগঞ্জে ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন সাতানীপাড়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, শনিবার বিকেল ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাতানীপাড়া ১০৮৬ নম্বর সীমান্ত পিলারের কাছে, আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালুরচর নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা সজাগ রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


