× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৬:৩৯ পিএম

৮০০ লিটার পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৬:৩৯ পিএম

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলমান জ্বালানি সংকটের মধ্যেও অবৈধভাবে পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা গেছে, জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে কাওনিয়ারচর বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছিলেন মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী। একই সঙ্গে তিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেট্রোল বিক্রি করছিলেন।

অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিজানুর রহমানের দোকানে ৮০০ লিটার পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Link copied!