ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামালপুরে একই মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ থানায় দায়েরকৃত একই মামলায় স্বামী ও স্ত্রী উভয়কেই কারাদণ্ড দিয়েছেন আদালত। মোট পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার (১২ মে) দুপুরে জামালপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক প্রকাশ্য আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আব্দুল মতিন ও তার স্ত্রী ফাতেমা বেগম।

জানা যায়, বকশীগঞ্জ থানার জি আর মামলা নং-৫৬(২)২০১৭ এবং সিজেএম মামলা নং-২৩/১৮ এর বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি মো. আব্দুল মতিনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অপরদিকে, একই মামলায় তার স্ত্রী মোছা. ফাতেমা বেগমকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মো. সুলতান মাহমুদ এবং আসামিপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মো. হাফিজুর রহমান হিরু।