জামালপুরের বকশীগঞ্জে পানির ট্যাংকের বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আবু বক্কর (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় নিলক্ষিয়া ইউনিয়নের পাগলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু বক্কর পাগলা পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় নিজ বাড়িতে পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। কাজ করার সময় বিদ্যুৎস্পর্শ হন তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ সময় গুরুতর আহত আবু বক্করকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

