ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

নাগরপুরে নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৩:১০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রসাশন বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিণী মনোয়ারা মূকুল।

এ সময় উপজেলা প্রকৌশলী ইফতেখার সরোয়ার ধ্রুব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মমিন, কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংস্কৃতিকমনা ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নজরুল মঞ্চে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রসাশন।