ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বউ হারিয়ে যুবকের আত্মহত্যা 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:১৩ এএম
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে প্রেম করে বিয়ের পর স্ত্রী চলে যাওয়ায় জিসান হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নিজ ঘরের আড়ায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। মৃত জিসান যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিংহা গ্রামের হযরত আলীর ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। 

জানা গেছে, জিসানের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাকে বিয়েও করে। কিন্তু শ্বশুর-শাশুড়ি বিয়ে না মেনে তাদের মেয়েকে নিয়ে চলে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে জিসান।এক পর্যায়ে ঘরের আড়ার সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় জিসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।