জয়পুরহাটের পাঁচবিবিতে সোহান মণ্ডল (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকালে পাঁচবিবি পৌরসভাধীন মালঞ্চা কসাই পট্টি মহল্লার নদীর ধারের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোহান ঐ গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে।
স্থানীয় কসাই খানার পাহারাদার বয়েন উদ্দিন জানান, সকালের দিকে সোহান একটি চেয়ার নিয়ে বাঁশ ঝাড়ের দিকে যায়। অনেক সময় পার হয়ে গেলে সে ফিরে না আসায় তার মনে সন্দেহ হয়। পরে তিনি (পাহারাদার) বাঁশ ঝাড়ের দিকে গিয়ে দেখেন সোহান গাছের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার স্বামী-স্ত্রী মধ্যে ডির্ভোসের ঘটনায় অভিমান করে সে আত্মহত্যা করে।
পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

