ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কু‌ড়িগ্রামে ঝ‌ড়ের তাণ্ডবে নিহত ১, নি‌খোঁজ ১

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৪:১৬ পিএম
কুড়িগ্রামের চিলমারীতে ঝড়। ছবি : রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের চিলমারীতে আক‌স্মিক ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে মিন্টু মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফরিদ উদ্দিন নামে আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের গাজিরপাড়া খেয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ‌নিহত ও নি‌খোঁজ ব‌্যক্তি দুইজনই ওই এলাকার বা‌সিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ‌নিবার রা‌তে তারাবির নামাজের পর হঠাৎ প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় মিন্টু মিয়া ঘাটে বাঁধা নিজের নৌকা বাঁধ‌তে গাজিরপাড়া খেয়া ঘাটে যান। সেখা‌নে ঝড়ের কবলে পড়ে তিনি নিখোঁজ হন। একই সময় ফ‌রিদ উ‌দ্দীন না‌মে আরও এক স্থানীয় বা‌সিন্দা নি‌খোঁজ হন। ঝ‌ড়ে ঘা‌টে থাকা বেশ কিছু নৌকা ভে‌ঙে যায় বলে জানা গে‌ছে।

ঝড় থে‌মে গে‌লে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। প‌রে ঘাট থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দক্ষিণে একটি বালুচরে বালু‌তে দে‌বে থাকা অবস্থায় মিন্টু মিয়ার মৃত দেহ উদ্ধার করা হয়। ত‌বে রোববার বেলা ১১টা পর্যন্ত ফ‌রিদ মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়‌নি।

চিলমারী ইউনিয়নের ইউপি সদস্য মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা নিখোঁজ ফরিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে রোববার বেলা ১১টা পর্যন্ত সর্বশেষ পাওয়া খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।