ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

কুষ্টিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০২:২২ এএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় লিচুবাগান থেকে তাইজুল ইসলাম তাজেম (৩৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দলালপুর এলাকার একটি লিচুবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাজেম ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।