কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস থেকে ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৬ এপ্রিল) আনুমানিক দুপুর ১২ টা ১৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর বাস স্ট্যান্ডে মেহেরপুর হতে কুষ্টিয়াগামী আলহাজ্ব এন্টারপ্রাইজ বাসে তল্লাশি করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন