× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:০৭ পিএম

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:০৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ ও ইতিবাচক পরিবর্তন সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উত্তর জয়পুরের কাইচ্চাবাড়ি থেকে মনোহরপুর হাজির ব্রিজ হয়ে ইউছুফপুর রহমতখালী খাল পর্যন্ত পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় কোদাল দিয়ে মাটি কেটে কাজের সূচনা করা হয়।

এ্যানি চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন খাল খনন না হওয়ায় অনেক স্থানে খাল দখল হয়ে গেছে। খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এবং শিল্পকারখানার বর্জ্যে অনেক খাল প্রায় বন্ধ হয়ে পড়েছে। খাল পুনঃখননের মাধ্যমে এসব দখল ও প্রতিবন্ধকতা দূর করা হবে।’

তিনি বলেন, ‘কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পানির বিকল্প নেই। নারিকেল, সুপারি, শাকসবজি ও মাছ উৎপাদনে পানি সংরক্ষণ জরুরি। খাল খননের মাধ্যমে বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহার করা সম্ভব হবে।’

মন্ত্রী জানান, রহমতখালী, ওয়াপদা খাল ও ভুলুয়া নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নদীর সঙ্গে সংযুক্ত ছোট ছোট খাল খননের কাজও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জলাবদ্ধতা নিরসন ও বাসযোগ্য পরিবেশ গড়তে এ কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষা খাতের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন জরুরি। স্কুল-কলেজ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষক সংকট নিরসনে সরকার কাজ করছে।’

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

Link copied!