ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আদিতমারীতে ক্যাসিনোসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:৫৫ পিএম
গ্রেপ্তারকৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ক্যাসিনোসহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৮ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান আদিতমারী থানা ওসি নাজমুল হক। 

গ্রেপ্তারকৃতরা হলেন, চুরির মামলায় আদম আলী, মাদক মামলায় মোয়াজ্জেম  হোসেন, রহিজ উদ্দিন ও বকুল হোসেন, ক্যাসিনো মামলায় আশিক মিয়া ও আশরাফুল ইসলাম, গ্রেপ্তারী পরোয়ানায় কৃষ্ণকান্ত, আব্দুল আজিজ, স্মৃতি বেগম, রুমি বেগম ও মিজানুর রহমান, এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আমিনুল ইসলাম ও ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়গুন নেসা। এরা সকলে আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আদিতমারী থানা ওসি নাজমুল হক জানান, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত সহ গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত এসব ব্যক্তি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।