লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাবির বিন শামস নামে সাবেক এক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালককে (ডিজি) আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৫টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি জানান, ভারত থেকে অবৈধ পথে দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাবির বিন শামসের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাঠায়।
পুলিশ আরও জানিয়েছে, আটককৃত সাবির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে।
উল্লেখ্য, সাবির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জুতশিল্পে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
-20260516210630.webp)

