ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

খামারে আগুন, ৮ গবাদি পশু পুড়ে ছাই

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০২:৫৪ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে একটি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারে থাকা ৮টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি শিবচর পৌরসভার শিবরায়েরকান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার খামারের। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে লাগা আগুন মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে ৭টি গরু, ১টি ছাগল ও ২০টি হাঁসসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওবায়দুল মোল্লা।

তিনি বলেন, ‘খামারে থাকা গবাদি পশুর আয় দিয়েই সংসার চলত। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারিভাবে সহযোগিতা না করা হলে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে।