× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৫:২৪ পিএম

গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে এসে কৃষকের মৃত্যু

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৫:২৪ পিএম

প্রতিবেশী নারীর ঝুলন্ত মরদেহ দেখতে এসে কৃষকের মৃত্যু। ছবি- প্রতীকী

প্রতিবেশী নারীর ঝুলন্ত মরদেহ দেখতে এসে কৃষকের মৃত্যু। ছবি- প্রতীকী

মাদারীপুরের কালকিনিতে মৃত্তিকা (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ লাশ দেখতে এসে দুলাল চৌকিদার (৫২) নামে এক কৃষক স্ট্রোক করে মারা যান।

নিহত গৃহবধূ মৃত্তিকা পৌর এলাকার দক্ষিণ গোপালপুরের গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মো. মিন্টু সরদারের মেয়ে। আজ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ফাঁকা বাড়িতে একা গৃহবধূ মৃত্তিকা তার নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত্তিকার লাশ দেখতে গিয়ে একই গ্রামের কৃষক দুলাল চৌকিদার স্ট্রোক করে মারা যান। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

নিহতের প্রতিবেশী গোপালপুর এলাকার বাসিন্দা কাজী আসাদ জানান, নিহত মৃত্তিকার লাশ দেখার পর পার্শ্ববর্তী দুলাল চৌকিদার স্ট্রোক করে মারা গেছেন।

কালকিনি হাসপাতালের চিকিৎসক জানান, আগে থেকেই দুলালের হার্টে সমস্যা থাকতে পারে, তাই লাশ দেখে ভয়ে পেয়ে তিনি মারা গেছেন বলে মনে হচ্ছে।

কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, ‘আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। সে কী কারণে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি। তবে পরিবারের কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। দুলাল নামে একজন স্ট্রোক করে মারা গেছে বলে জেনেছি।’

রূপালী বাংলাদেশ

Link copied!