ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বিশাল ব্যবধানে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী জয়ী

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:০৩ এএম
মুজিবুর রহমান চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান চৌধুরী। দুই উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রে তিনি ১ লাখ ২০ হাজার ৪১৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফলে মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচন ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট।

এ আসনের অপর প্রার্থীরা হলেন- বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু (ফুটবল) পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট; একই ঐক্যজোট-সমর্থিত জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ (শাপলা কলি) পেয়েছেন ৪ হাজার ৮৭৫ ভোট।

এছাড়া বাসদ মনোনীত প্রার্থী আবুল হাসান (মই) পেয়েছেন ৯৬৯ ভোট; এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জরিফ হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৯১০ ভোট।