ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুন্সীগঞ্জে মাদক ও জুয়াবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।

রোববার (১০ মে) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গজারিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আওলাদ হোসেন (৪০), শহিদুল ইসলাম (৪৫), সুমন (৪০), নুরুল হক (৫৫), মোস্তফা (৫৫) ও তাজুল ইসলাম (৪০)। তাদের সবার বাড়ি গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৪ বান্ডেল তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৪ হাজার ৯৭০ টাকা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গজারিয়া থানায় নিয়মিত মামলা দায়ের শেষে সোমবার (১১ মে) দুপুর ১২টায় আসামিদের আদালতে প্রেরণ করা হয়।