ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গফরগাঁওয়ে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:০৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মো. দেলোয়ার হোসেন বলেন, ভোররাত আমরা খবর পাই বাড়বাড়িয়া ইউনিয়নের মধ্যপাড়া একটি মসজিদে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই মসজিদে ভেতরে থাকা কার্পেট, জেনারেটর ও ফ্যানসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজনের চেষ্টায় মসজিদে কিন্তু টিন অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।