ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিদ্যুৎস্পর্শে খেলাফত মজলিস নেতার মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম বিদ্যুৎস্পর্শে হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের বরইকান্দি গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি আমুয়াকান্দা বাজারের মনোহারি ব্যবসা করতেন।

জানা যায়, ভেজা কাপড় পরা অবস্থায় তিনি বিদ্যুতের তার ঠিক করছিলেন। এ সময় বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়।

আমিনুল বরইকান্দি গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার রাত ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।