× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১০:২৫ পিএম

অননুমোদিত পাম্পে লরি থেকে জ্বালানি নামানোর সময় আগুন, দ্বগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১০:২৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ধোবাউড়ায় অননুমোদিত মিনি পাম্পে লরি থেকে জ্বালানি নামানোর সময় অগ্গিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ ৩ জন দ্বগ্ধ হয়েছে। দ্বগ্ধদের দু'জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক।

সোমবার (২৫ মে) বিকাল ৫ টার দিকে ধোবাউড়ার কলসিন্দুর বাজারের মিনি পাম্পে এই ঘটনা ঘটনা ঘটে। দ্বগ্ধরা হলেন, মানিক মিয়া (৪২), মফিজুল (৩৫), জুনায়েদ (৮)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারে মানিক মিয়ার মিনি পাম্পে জ্বালানি নামানোর সময় অসাবধানতাবশত আগুন লেগে যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে ও দ্বগ্ধদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্রেক্সে পাঠান। কর্তব্যনত চিকিৎসক দ্বগ্ধ তিন জনের দুই জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন।

ধোবাউড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে এবং দ্বগ্ধদের উদ্ধার স্থানীয় স্বাস্থ্য কমপ্রেক্সে পাঠান। পরে কর্তব্যনত চিকিৎসক দ্বগ্ধ তিন জনের দুই জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন। তবে, মিনি পাম্প বলে দাবি করা দোকানটির অনুমোদন নেই।

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Link copied!