× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০১:০৬ এএম

নওগাঁয় ১০ জুয়াড়ি আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০১:০৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁ শহরের চাকলা ঘাট এলাকায় তাস খেলে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা ও দুই বান্ডিল তাস জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার চাকলা গ্রামের আতিকুর রহমান (৩০), হরিপুর গ্রামের মইন উদ্দিন (৪৫), বক্তারপুর গ্রামের জয়নাল (৪৭), দিঘা গ্রামের রহিম (৪০), শ্যামপুর গ্রামের মাসুদ রানা (৪২), বক্তারপুর গ্রামের মোফাজ্জল (৪৪), চাকলা গ্রামের মাসুদ (৪০), হরিপুর গ্রামের আবু হাসান (৩৪), বক্তারপুর গ্রামের শফিকুল (৩৪) এবং শ্যামপুর গ্রামের খালিদ হাসান ওরফে রাজু (৪০)।

পুলিশ জানায়, ২৩ মার্চ রাতে পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, সদর মডেল থানার চাকলা বাজারসংলগ্ন ছোট যমুনা নদীর তীরে জুয়ার আসর বসেছে।

পরে রাত আটটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাস খেলে জুয়া খেলার সময় ওই ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!