নওগাঁর বদলগাছীতে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। টানা ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আজ (২০ মে) বুধবার সকাল ১১ টায় তার দাফন সম্পূর্ণ হয়।
হামের উপসর্গে মারা যাওয়া শিশুর নাম মাহি। বয়স পাঁচ মাস। উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মো শামীম হোসেনের ২য় কন্যা।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০-১২ দিন আগে জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে শিশুটিকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে শিশুটি মারা যায়।
শিশুটির স্বজন মো বাদল হোসেন বলেন, ‘গত ১০ দিন ধরে হাসপাতালেই ছিলো। ডাক্তাররা চেষ্টা করেছেন। কিন্তু বাঁচানো গেল না।’
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা না নিলে শিশুদের মধ্যে এ রোগের ঝুঁকি বাড়ে। আমরা গত মাসে ওয়াড ভিক্তিক ৬ মাস থেকে ১ বছর বয়সী সকল শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। প্রতিটি গ্রামে বাদ পড়া শিশুদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং শিশুদের টিকাদান নিশ্চিত করতে পরিবারগুলোকে সচেতন করা হচ্ছে।
শিশুটির বাবা শামীম হোসেন জানান, প্রথমে সর্দি কাশি ছিলো। নওগা সদর হসপিটালে চিকিৎসা নিলে সুস্থ হয়। এর তিন দিন পর শরীরে লালচে দানা বের হয়,রক্ত বমি করে। পরে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে টানা ১০ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা এ বিষয়ে বলেন, শিশুটির অন্য রোগে আক্রান্ত হয়েছিলো। তখন পরিবার নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন,এরপর শিশুটি হামে আক্রান্ত হলে, তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেওয়ার কথা শুনেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিষয়ে কাজ করছে।
-20260520221839.webp)

