ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রূপগঞ্জে অবৈধ তেল কারখানায় যৌথ অভিযান, সিলগালা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:৩৪ এএম
অবৈধ সয়াবিন তেল কারখানায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অবৈধ সয়াবিন তেল কারখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ অভিযানে কারখানাটি সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজীপাড়া চৌরাস্তায় অবস্থিত ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজান ইসলাম।

অভিযানকালে কারখানাটিতে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও মজুদের প্রমাণ পাওয়া যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করার নির্দেশ দেন।

কারখানাটির কার্যক্রম ও সংশ্লিষ্ট মালিকপক্ষের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে অবৈধ কার্যক্রম দমনে বিজিবি ও র‍্যাব নিয়মিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।