নাটোরের লালপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮০০টি ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি দল মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ ও তাদের বসতবাড়িতে তল্লাশি করে ৪৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মারজিনা খাতুন (৫০) ও তার স্বামী বেল্লাল সরকার (৫৫), পিতা মৃত সোনাউল্লাহ সরকার। তারা উভয়েই মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।
লালপুর থানার ওসি জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


