× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৩৮ পিএম

আমদানিকারকের মামলায় মোংলাবন্দরে বিদেশি জাহাজ আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৩৮ পিএম

‘এমভি এইচটিপি আম্বার’ জাহাজ। ছবি : রূপালী বাংলাদেশ

‘এমভি এইচটিপি আম্বার’ জাহাজ। ছবি : রূপালী বাংলাদেশ

মামলাসংক্রান্ত জটিলতায় পানামা পতাকাবাহী ‘এমভি এইচটিপি আম্বার’ নামে একটি বিদেশি জাহাজকে আটক করেছে মোংলাবন্দর কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সার আমদানিকারক প্রতিষ্ঠান ‘খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং’-এর দায়ের করা এক মামলায় জাহাজটি আটক করা হয়। 

তবে জাহাজ থেকে নিয়মিত পণ্য খালাস হচ্ছে বলে জানায় বন্দরের হারবার বিভাগ। গত ২৭ ডিসেম্বর ৯ হাজার ৬০০ টন সার নিয়ে মোংলাবন্দরে জাহাজটি নোঙ্গর করে। 

বাংলাদেশের শিপিং এজেন্ট কসমস শিপিং লাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, গত বছরের ২৪ ডিসেম্বর ভারতের পারাদ্বীপ বন্দর থেকে এমভি এইচটিপি আম্বার জাহাজে ৯ হাজার ৬০০ টন সারবোঝাই করে ২৭ ডিসেম্বর মোংলাবন্দরে আসে। এই জাহাজে সার আমদানি করে যশোরের নওয়াপাড়ার খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং। কিন্তু ওই জাহাজ থেকে সময়মতো তারা পণ্য (সার) খালাস করতে না পারায় জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অ্যাডমিরালটি স্যুট (সামুদ্রিক আইন) ১/২০২৬ আইনে গত ৮ জানুয়ারি উচ্চ আদালতে মামলা করেন। 

সেই মামলায় গত ৯ জানুয়ারি মোংলাবন্দর কর্তৃপক্ষের কাছে জাহাজটি আটক রাখার নির্দেশনা আসে। বর্তমানে বন্দরের বেসক্রিক-৪ নম্বর বয়ায় নোঙ্গর করা জাহাজটি আটক আছে বলেও জানান তিনি। 

সার আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের পরিচালক সোহাগ আহমেদ খাঁন বলেন, গত ২৭ ডিসেম্বর জাহাজটি মোংলাবন্দরে আসার পর তা থেকে সার খালাস শুরু হয়। তবে প্রথম দিনে ১ হাজার টন সার খালাস হওয়ার পরের দিন থেকে টানা ১২ দিন সার খালাস বন্ধ করে দেয় জাহাজ কর্তৃপক্ষ। এতে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন। 

তিনি আরও বলেন, জাহাজ ভাড়াকারী প্রতিষ্ঠান (চার্টার্ড) মুরালি ট্রেডিংয়ের সঙ্গে এইচটিপি আম্বার জাহাজ কর্তৃপক্ষের ভাড়াসংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়। সেই জটিলতার ভোগান্তি কেন আমরা নেব?  এদিকে সেই জটিলতার জেরেই জাহাজ কর্তৃপক্ষ তাদের (সার আমদানিকারক) পণ্য খালাস বন্ধ করে দেয়।

এতে বাজারে সময়মতো সার সরবরাহসহ লাইটার ভাড়া এবং সার খালাসের শ্রমিক নিয়োগে আর্থিক ক্ষতি হয়েছে তাদের। এ কারণে তারা গত ৮ জানুয়ারি উচ্চ আদালতে জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। 

মামলার সব নথিপত্র গত ৯ জানুয়ারি মোংলাবন্দর কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। পরে বন্দর কর্তৃপক্ষ আইনানুযায়ী ব্যবস্থা নিয়েছে। 

বর্তমানে ওই জাহাজ থেকে এখন সার খালাস হচ্ছে বলেও জানান আমদানিকারক সোহাগ আহমেদ খাঁন। তবে ১২ দিন সার খালাস বন্ধ হওয়ার ক্ষতিপূরণ দেওয়া হলে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানান তিনি। 

এদিকে এর আগে ২০২৩ সালে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে আসা লাইব্রেরিয়ার পতাকাবাহী এমভি পানাগিয়া কানালা জাহাজও উচ্চ আদালতের নির্দেশে আটক ছিল। 

জানা গেছে, মোংলাবন্দরে বিদেশি জাহাজ আটক একটি সাধারণ ঘটনা। যা মূলত ব্যবসায়িক বিরোধ বা নিরাপত্তাসংক্রান্ত কারণে ঘটে থাকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড ও আদালত) পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। 

রূপালী বাংলাদেশ

Link copied!