× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:৫৭ পিএম

মোংলায় বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:৫৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মোংলায় জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তাদের ফুল দিয়ে বরণ করেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে অনুষ্ঠিত বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক মো. খলিল শেখ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখের নেতৃত্বে ৩ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের ৩০ জন নেতাকর্মী বিএনপির জনসভায় যোগ দেন। এ সময় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তাদের সাদরে গ্রহণ করেন এবং বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান।

জামায়াতের রাজনীতি ছেড়ে সদ্য বিএনপিতে যোগদানকৃতদের উদ্দেশ্যে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদেরও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন।’

সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপি সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন।

Link copied!