× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:৪২ পিএম

মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজীর প্রতিবাদে মানববন্ধন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাটের মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বিশ্বাসের চাঁদাবাজীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে ভুক্তভোগীসহ স্থানীয় নারী-পুরুষরা।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ রাজার এলাকায় বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করে বুড়িরডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জুলফিকার আলী, উপজেলা যুবদল নেতা শেখ জিহাদুল ইসলাম মৃদুল, বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনি পাটোয়ারী, এবং উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক নুর নাহার বেগম।

এ সময় বক্তারা বলেন, হাবিব একজন চিহ্নিত চাঁদাবাজ। তিনি এখানকার ঘর ও জমি দখল করছেন। তেল পাম্প, হোটেল ও দোকানপাট থেকে প্রতিনিয়ত চাঁদা নিচ্ছেন। এছাড়া তিনি মদ্যপান করে মাতাল অবস্থায় থাকেন। স্থানীয় নারীদের কুপ্রস্তাবসহ গালিগালাজ ও অপমান করে থাকেন।

তারা দাবি করেন, এই চাঁদাবাজকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সভাপতির পদ থেকে বহিষ্কৃত করতে হবে। অন্যথায় বুড়িরডাঙ্গা ইউনিয়নবাসী ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। তারা এ বিষয়ে দ্রুত উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের মোংলা-রামপালের এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, কোনভাবেই চাঁদাবাজী, দখল, সন্ত্রাসী বা মাদক বরদাস্ত করা হবে না। আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই, চাঁদাবাজ হাবিবকে দলীয় পদ থেকে বহিষ্কার চাই।’

Link copied!