× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:০২ পিএম

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:০২ পিএম

নোয়াখালীর ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি : সংগৃহীত

নোয়াখালীর ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি : সংগৃহীত

নোয়াখালীর মাইজদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (৮ মে) দুপুর শহরের পৌর বাজার এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিষিদ্ধ এই সংগঠনের একদল নেতাকর্মীরা পৌর বাজার এলাকার সামনে জড়ো হন। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের হাতে ব্যানার ও পোস্টার দেখা গেছে।

স্লোগানের মাধ্যমে তারা সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তি দাবি করেন, একই সঙ্গে শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, বহিরাগত লোকজন আকস্মিকভাবে ঝটিকা মিছিল করে।

কিছুক্ষণ পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে। মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।  

রূপালী বাংলাদেশ

Link copied!